সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

দূর হলো তাপপ্রবাহ, আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে ঝড়-বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপমাত্রা কমে দেশ থেকে দূর হলো তাপপ্রবাহ। আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বুধবার (২৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২৮ এপ্রিল) দূর হয়েছে তাপপ্রবাহ। একদিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফেনী ও বান্দরবানে শুক্রবারের তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের টানা ১৯ দিনের তাপপ্রবাহ গত ২৩ এপ্রিল দূর হয়। কিন্তু ২৫ এপ্রিল থেকে ফের শুরু হয়েছিল তা প্রবাহ। তিনদিনের মাথায় দূর হলো তা। যদিও শুক্রবার বিচ্ছিন্নভাবে দুটি স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়। এছাড়া বেশি বৃষ্টি হওয়া অঞ্চলগুলোর মধ্যে সিলেটে ৫৭ ও মাদারীপুরে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলেছেন, মোটামুটি আগামী সপ্তাহজুড়েই বিভিন্ন অঞ্চলে কম-বেশি ঝড়-বৃষ্টি থাকবে।

অন্যদিকে, শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূর হলো তাপপ্রবাহ, আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে ঝড়-বৃষ্টি

আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩