সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বাসভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় আলী বিলাল নামে এক কর্মী মৃত্যু হয়েছে। খবর জিওনিউজের।

বুধবার লাহোরে ইমরানের বাসভবন জামানে পার্কের সামনে এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনায় লাহোরের রেসকোর্স পুলিশ স্টেশনে একটি অভিযোগ করেছে পিটিআই। এতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে পাঞ্জাব পুলিশ জানায়, পিটিআইয়ের কর্মীদের হামলায় ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন ডেপুটি পুলিশ সুপার ও একজন স্টেশন হাউস কর্মকর্তা।

এদিকে, আলী বিলালকে হাসপাতালে নেওয়ার সিসিটিভি ফুটেজ নিয়ে রহস্য দেখা দিয়েছে। আলী বিলালের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে লাহোর পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিটিআইয়ের দুইজন কর্মী আলী বিলালকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাকে হাসপাতালের সামনে একটি স্ট্রেচারে দেখা যায়।

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামান পার্কের সামনে বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরেলাহোরে সাতদিন ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩