সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ফাইনালই হবে তার ‘শেষ’ ম্যাচ, জানালেন মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : এবারের ফাইনালই হবে মেসির ‘শেষ’ ম্যাচ, বললেন নিজেই। কথাবার্তা চলছিল আগে থেকেই। মেসি কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ।

কাতারে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের মঞ্চের ফাইনালে উঠে অবসরের কথা নিশ্চিত করেই জানালেন তিনি। সেমিফাইনালে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। আগামী রোববার ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা।

১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। কাতারের ফাইনাল ম্যাচটিই হবে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে দিয়ারিও ডেপার্তিভো ওলেকে সেমিফাইনালের পর আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমি খুশি ফাইনালে যেতে পেরে। বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে।

পরের বিশ্বকাপের এখনও কয়েক বছর বাকি। আমার মনে হয় না ওটাতে খেলতে পারবো। এভাবে শেষ করতে পারা, এটাই সেরা।’

তিনি বলেছেন, ‘সবকিছুই ভালো। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের চাওয়া অর্জন করতে পারা। যেটা সবকিছুর চেয়ে কঠিন। কঠিন লড়াইয়ের পর আমরা এখন কেবল এক ধাপ দূরে দাঁড়িয়ে।

আমরা সবকিছু দিয়ে চেষ্টা করবো এবার যেন এটা অর্জন করতে পারি।’ দিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ পাঁচ বিশ্বকাপ খেলছেন মেসি।

গ্যাব্রিয়েল বাতিস্তুাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ গোলও তার। যদিও মেসি বলছেন, এসব ব্যক্তিগত অর্জন জরুরি নয় ততটা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাইনালই হবে তার ‘শেষ’ ম্যাচ, জানালেন মেসি

আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২