সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উরফি আসতেই ‘ঠাকুর দেখার ভিড়’ রাস্তায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: ঊর্ধ্বাঙ্গে দু’টি কালো স্ট্র্যাপ। কোমর থেকে কালো চাপা স্কার্টের মতো কী যে পরে আছেন বলা শক্ত। সেটির গায়ে আবার অজস্র কমলা চেন ঝুলছে। এক কথায়, যথারীতি ‘কিম্ভূত’ পোশাকে রাস্তায় বেরিয়েছিলেন উরফি জাভেদ। সকাল সকাল তাঁকে দেখতে ভিড় মুম্বইয়ের রাস্তায়। আলোকচিত্রীরা তো আছেনই। সেই সঙ্গে ঘুরিয়ে-ফিরিয়ে ২৫ বছরের জনপ্রিয় তরুণীকে দেখেই চলেছে ভিড়টা। ভিডিয়ো, সেলফি সবই চলছে। যেন ঠাকুর দেখছেন সবাই মিলে!

এমনিতেই তারকা তিনি। কর্মজীবন যতই অন্তরালে থাকুক, উরফি সদাই চর্চায়। ভিড়ের মধ্যে দু’এক জন যুবককে মন দিয়ে ভিডিয়ো করতে দেখে আচমকা এগিয়ে এলেন উরফি। জিজ্ঞাসা করলেন, “কী এত ভিডিয়ো করছেন আপনারা? দেখি দেখি!” যুবক কিছুটা অপ্রস্তুত, তবে ভিডিয়ো করা থামালেন না।

উরফিকে বললেন, “আপনাকে বিখ্যাত করার চেষ্টা করছি।” সেই শুনে উরফি প্রাথমিক ভাবে চমকে গেলেও মজার ছলেই নিলেন। যুবকের সঙ্গে ক্যামেরার দিকে ফিরে বললেন, “এই যে বিখ্যাত হলাম।” সেই দেখে আরও এক যুবক এগিয়ে এলেন কাছে, উরফি তাঁকেও ডেকে ক্যামেরার সামনে গিয়ে বললেন, “এই যে, আরও এক জন আমায় বিখ্যাত করতে চান! হয়ে যাব আশা করি।” এ কথা বলে অর্থবহ হাসলেন ‘শৌখিনী’ (ফ্যাশনিস্তা)।

মাথায় নিত্যনতুন ফ্যাশনফন্দি থাকলেও পর পর দু’বার টেপ এবং স্ট্র্যাপজাতীয় পোশাকে প্রকাশ্যে এলেন উরফি। কিছু দিন আগেই লাল টেপ দিয়ে দেওয়ালের সঙ্গে নিজেকে আটকে রেখে ছবি দিয়েছিলেন তিনি। টেপেই হয়েছিল লজ্জা নিবারণের কাজ। ছবির ক্যাপশনে উরফি লেখেন, ‘‘ধরা পড়েছি অন্তর্জালে।’’

তবে রিয়্যালিটি শো-এ বরাবরের আগ্রহী উরফি। প্রাক্তন ‘বিগ বস’ তারকা যেমন এখন অংশ নিয়েছেন ‘স্প্লিটসভিলা’তে। কানাঘুষো শোনা যাচ্ছে, সহ-প্রতিযোগী কাসিশ ঠাকুরের সঙ্গে রসায়ন গাঢ় হচ্ছে উরফির।

‘স্প্লিটসভিলা’র সেটে তুমুল বচসার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা। যদিও তার পর কেঁদে ভাসাচ্ছেন দু’জনেই। এই ঝগড়া, এই ভাব! তাঁদের সম্পর্ক যে কোথায় মোড় নেবে, রাস্তায় দেখা হলেও উরফিকে জিজ্ঞাসা করছেন অনেকে। তার মধ্যেই চলছে পোশাক নিয়ে তাঁর নিত্যনতুন পরীক্ষানিরীক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উরফি আসতেই ‘ঠাকুর দেখার ভিড়’ রাস্তায়

আপডেট সময় : ০৯:০০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২