সংবাদ শিরোনাম ::
উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা। গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাজার থেকে চিনি উধাও, দাম বেড়ে রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দেশের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে একের পর এক রেকর্ড গড়ছে। এবার বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি। এই সুযোগে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বাড়িয়ে দিয়েছে খুচরা বিক্রেতারা। ফলে ঢাকা ও চট্টগ্রামের বাজারে চিনি রেকর্ড ১২৫ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় চিনির দাম বেড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানিরা খোলা চিনি কেজি প্রতি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি ১২৫ টাকা বিক্রি করছেন। দোকানিরা জানিয়েছেন, প্যাকেটজাত চিনির সরবরাহ চাহিদা ও স্বাভাবিক সময়ের তুলনায় কম। ফলে চিনির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

টিসিবির তথ্যে দেখা গেছে, চিনির দাম কেজিপ্রতি ২২ শতাংশ বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে, যা এক মাস আগেও ছিল ৯০ থেকে ৯৫ টাকা। গত বছরের তুলনায় এখন চিনির দাম ৪৫ শতাংশ বেড়েছে। চিনির সরবরাহ কমায় ও দাম বাড়ায় গত ৩ সপ্তাহ ধরে মিষ্টিজাত পণ্যের দামও বেড়েছে।

চিনি পরিশোধনকারীরা জানান, চিনির পরিশোধন ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। একইসঙ্গে ডলারের ঘাটতির কারণে ব্যাংকগুলোর সহযোগিতা না পাওয়ায় অপরিশোধিত চিনি আমদানির জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজার থেকে চিনি উধাও, দাম বেড়ে রেকর্ড

আপডেট সময় : ১০:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২