সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আশুলিয়ায় বাসের ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর-নরসিংহপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত বাসচালক আরিফ হোসেন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে কোনাবাড়ী থেকে কিরনমালা পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় বাসটি কাশিমপুর-নরসিংহপুর সড়কের ইটখোলা এলাকায় পৌঁছালে এক যাত্রীর সঙ্গে বাস ভাড়া নিয়ে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়।

ইটখোলা এলাকায় এসে ওই যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যান। এ সময় চালক বাস থামিয়ে নিচে নেমে ভাড়া চাইলে যাত্রীর সঙ্গে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রী বাসচালককে মারধর করেন।

এ সময় তার সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তারাও চালককে মারধর করেন। তাদের হাত থেকে বাঁচতে চালক বাসের ভেতরে ঢুকে যান।

সেইসঙ্গে অচেতন হয়ে পড়েন। পরে বাসের যাত্রীরা তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২