সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রথম স্বামীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে, অতঃপর…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ৃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রথম স্বামীর সহযোগিতায় এক নারীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেছে। এর পর দ্বিতীয় স্বামীর সঙ্গে ওই নারীর (৪০) আপত্তিকর ছবি ধারণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে উপজেলার ধানশালিক ইউনিয়নের ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম।

এর আগে গত ২৬ জুলাই রাতে কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কবিরহাটের ধানশালিক ইউনিয়নের চরমণ্ডলিয়া গ্রামের একটি বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে।

জানা গেছে, নিজেদের স্থানীয় কোনো ঠিকানা না থাকায় ওই বাড়ির একজনের ঘরে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই গৃহবধূ। ৫ সন্তানের মধ্যে দুজনকে বিয়ে দেয়ার পর গত ৫-৬ মাস আগে প্রথম স্বামীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে করেন ওই নারী।

গৃহবধূর অভিযোগ, গত ২৬ জুলাই রাত ১১টার দিকে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ছিলেন। ঘরের ভিতরে তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের কয়েকজন তার ঘরের দরজায় লাথি মারতে থাকেন।

পরে তিনি দরজা খুলে দিলে তারা ভিতরে প্রবেশ করে দ্বিতীয় স্বামী কামালকে বেধড়ক মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেন। গৃহবধূর অভিযোগ নির্যাতনকারীরা নির্যাতনের পর তার দ্বিতীয় স্বামীর সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি ধারণ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গত ২৬ জুলাই হলেও কেউ আমাদের অবগত করেনি। সোমবার (০১ আগস্ট) আমরা জানতে পারি। তাৎক্ষণিকভাবে আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের আটকের জন্য কাজ শুরু করি।

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে বসুরহাট বাজারের একটি ভাড়া বাসায় তাকে পাওয়া যায়। সে বাসায় দ্বিতীয় স্বামী ও দুই মেয়েকে নিয়ে ছিলেন ওই নারী। প্রাথমিকভাবে উনি আমাদের জানিয়েছেন তাকে নির্যাতন করে ছবি নেয়া হয়েছিল। তবে আসামিদের গ্রেফতারের পর ছবি ও ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম স্বামীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে, অতঃপর…

আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২