সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

দুই ঘণ্টায় ১ ভোট, ঘুমিয়ে পড়লেন পোলিং অফিসার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ভোটারের পথ চেয়ে বসে থাকতে থাকতে ভোটকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন পোলিং অফিসার শামীমা নাসরিন। এমনই চিত্র দেখা গেছে শৈলকুপা উপজেলার কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

পোলিং অফিসার শামীমা নাসরিন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। পোলিং অফিসার শামীমা নাসরিন জানান, ভোটার নেই ঘুম চলে আসছে। এই বুথে দুই ঘণ্টায় ১টা ভোট পড়েছে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শাহিনুর ইসলাম জানান, এই কেন্দ্রে ৩৪১০ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৫০টি ভোট পড়েছে।

কেন্দ্রটির আনসার সদস্য নাজিম উদ্দিন জানান, কেন্দ্রে একদমই ভোটার উপস্থিতি নেই। একদম বসেই সময় কাটছে।

উপজেলার বারইপাড়া কেন্দ্রে ৫০ মিনিটে ২০ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২৬৭১ জন।

বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফুরকান আলী জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি একদমই কম।

দ্বিতীয়বারের এই উপনির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬’শ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা।

১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্বে রয়েছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ঘণ্টায় ১ ভোট, ঘুমিয়ে পড়লেন পোলিং অফিসার

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২