সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ২৭৪১ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দুই দিনের ব্যবধানের ফের দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২৭৪১ টাকা বেড়েছে, যা দেশের ইতিহাসে রেকর্ড। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের দামের পাশাপাশি স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বর্ণের অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম) মজুরি নিতে হবে।

সে হিসাবে এক ভরি স্বর্ণের অলংকারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ অলঙ্কার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৪ হাজার ৭৯৭ টাকা গুনতে হবে।

নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (২৬ জুলাই) দেশে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয় ৭৮ হাজার ৫৫৭ টাকা। সবশেষ এই মানের স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ৭৭ হাজার ২১৬ টাকা। সে হিসাবে প্রতি ভরিতে এই মানের স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দামের বিষয়ে কোনো তথ্য জানায়নি বাজুস। ফলে মঙ্গলবার পর্যন্ত সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে।

তার আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ২১৯ টাকা করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

গত ৭ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয় ৭৮ হাজার ৩৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ২৭৪১ টাকা

আপডেট সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২