সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মানুষের বাস, বরিশালে সর্বনিম্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিভাগের পল্লি এলাকায় সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এ বিভাগের পল্লি এলাকার মোট জনসংখ্যা ২ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ২১৬ জন। অন্যদিকে বরিশাল বিভাগের পল্লি এলাকায় সবচেয়ে কম মানুষ বসবাস করে। এ বিভাগের পল্লি এলাকায় ৬৮ লাখ ৯ হাজার ৮৪৪ জন মানুষের বাস।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

জনশুমারির তথ্যানুযায়ী, গত এক দশকে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯২০ জন বেড়ে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। দেশে মোট ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৬ হাজার ৭৮৪ জন এবং নারীর সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। মোট জনগোষ্ঠীর মধ্যে গ্রামে বাস করেন ১১ কোটি ৬৩ হাজার ৫৯৭ জন এবং শহরে বাস করেন ৫ কোটি ৯ হাজার ৭২ জন।

খসড়া প্রতিবেদনে দেখা গেছে, দেশে পল্লি এলাকার মোট জনসংখ্যার ৫ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৮৪২ জন পুরুষ, নারী ৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৪৬২ জন এবং হিজড়া ৬ হাজার ২৮২ জন। শহর এলাকায় মোট জনসংখ্যার ২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৮২ জন পুরুষ, ২ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন নারী এবং হিজড়া ৬ হাজার ৩৪৬ জন।

পল্লি এলাকায় সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে ২ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ২১৬ জন এবং সর্বনিম্ন বরিশালে ৬৮ লাখ ৯ হাজার ৮৪৪ জন। শহর এলাকার সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে ২ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ জন এবং সর্বনিম্ন জনসংখ্যা সিলেট বিভাগে ২০ লাখ ৬৫ হাজার ১২৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মানুষের বাস, বরিশালে সর্বনিম্ন

আপডেট সময় : ০৬:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২