নাগরপুরে শিশুকে ধর্ষণকারী কৃষ্ণ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৯:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১২৯ বার পড়া হয়েছে

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণকারী কৃষ্ণ চন্দ্র দাসকে(৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার(২৫ জুলাই), নাগরপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার দেউলী থেকে ধর্ষক কৃষ্ণ চন্দ্র দাসকে বিকেল ৩.৩০ মিনিটে গ্রেফতার করে।
উল্লেখ্য গত শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়নের ভোর বাজারে ধর্ষনের ঘটনাটি ঘটে।
ধর্ষণকারী ভোর বাজারের মুদি দোকানি মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৫৫)। ধর্ষণকারীর বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাবা চা বিক্রি করে কোন রকম সংসার চালায়। প্রতিদিন দুপুরে মেয়েকে দোকানে বসিয়ে রেখে বাড়ীতে খাবার খেতে যায়। শুক্রবার মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে যান। পরে নামাজ আদায় করতে গেলে লম্পট কৃষ্ণ দাস নিজ দোকান থেকে বের হয়ে ওই চা দোকানে আসে।নামাজের সময় বাজারে লোকজন না থাকায় কৃষ্ণ দাস শিশু মেয়েটিকে ডেকে তার দোকানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে সুকৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে ধর্ষণকারী আসামি কৃষ্ণ চন্দ্র দাসকে সোমবার দেলদুয়ার উপজেলার দেউলী থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে টাংগাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।























