সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বন্ধ হয়ে গেলো ঢাকা-বরিশাল নৌ-রুটের গ্রীন লাইন সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই আলোচনা ছিল নৌপথে যাত্রীর চাপ কমবে। এ নিয়ে লঞ্চ মালিকরাও ছিলেন উদ্বেগে। সেই আশঙ্কাই সত্যি হলো। একটি রুটে দিনের বেলায় চলা গ্রীন লাইন আপাতত বন্ধ করা হয়েছে। রুটটি হলো ঢাকা-হিজলা-বরিশাল।

সোমবার (২৫ জুলাই) রাতে গ্রীন লাইনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু চালু হওয়ার ঠিক একমাসের দিনে এই ঘোষণা দেওয়া হলো। গত মাসের ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন করা হয়। অবশ্য যানবাহন চলাচল শুরু করে পরদিন থেকে।

এতে বলা হয়, হিজলা ও বরিশালের যাত্রীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের জাহাজ এমভি গ্রীন লাইন-৩ ২৬ জুলাই (মঙ্গলবার) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে। অর্থাৎ আমাদের ঢাকা-হিজলা-বরিশালের সার্ভিসটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে আমাদের ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের এমভি গ্রীন লাইন-২ নিয়মিত চলাচল করবে।

এদিকে ঢাকা থেকে বরিশাল রুটে চালু হওয়া গ্রীন লাইনের শীততাপ নিয়ন্ত্রিত বাসে যাত্রীদের চলাচল করার জন্যও আহ্বান জানানো হয়েছে ফেসবুক পোস্টে।

২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য গ্রীন লাইন পরিবহন স্লিপার কোচের যাত্রীসেবা শুরু হয়। দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করে ২০১৪ সাল থেকে গ্রীন লাইন নৌপথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সি সার্ভে ক্লাস্ড এয়ার কন্ডিশন্ড ফাইভার ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-১ টেকনাফ-সেন্টমার্টিনস রুটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।

২০১৫ সালে ৬০০ আসন বিশিষ্ট অপর দুটি এয়ার কন্ডিশন্ড ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় যোগ হয়। বরিশাল রুটের দিনের এই সার্ভিসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধ হয়ে গেলো ঢাকা-বরিশাল নৌ-রুটের গ্রীন লাইন সার্ভিস

আপডেট সময় : ০৭:৪৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২