১৮ থেকে ২০ ঘন্টা লোডশেডিং থাকতো বিএনপির আমলে :ঝালকাঠিতে আমির হোসেন আমু (এমপি)
- আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ১১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪
দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসনে আমু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। তার কারন জ্বালানি তেলের
সরবরহকারি দেশ হচ্ছে রাশিয়া। সেখান থেকে তেল আনা বর্তমানে ধুরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির আমলে দেশে মাত্র ৩৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ ছিল। তারা এক ফোটাও বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। বিএনপির আমলে সারাদেেশ প্রতিদিন ১৮ থেকে ২০ ঘন্টা লোডশেডিং থাকতো বিএনপি সরকারের ব্যার্থতার কারনে।
আওয়ামী লীগের আমলে সেই লোডশেডিং যাদুঘরে পাঠানো হয়েছে। আজকে যে লোডশেডিং হচ্ছে তা সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকটের কারনে।
সোমবার দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে কোভিট-১৯ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরন।
গৃহহীনদের মাঝে দুইটি বসত ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
জেলার সাত হাজার ৫০০শত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ও মাক্স। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে
দুইজন গৃহহীনকে দুই খানা ঘর প্রদান করা হয়। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঝালকাঠি জেলা পরিষদের মেইন গেট এবং ১৫ লাখ টাকা ব্যায়ে নবর্মিতি
অভ্যান্তরীন সড়কের উদ্বোধন করেন আমির হোসেন আমু।























