সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় থ্রি-হুইলার চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৪ জুলাই) দুপুর পৌঁনে ২টার দিকে বরিশাল সদর উপজেলাধীন ছয় মাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে। মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে দিদার পরিবহন কোম্পানির একটি বাস। একই সময় বরিশালের নথুল্লাবাদ থেকে রহমতপুরের দিকে যাচ্ছিল থ্রি-হুইলার (মাহেন্দ্র)। পথিমধ্যে বরিশালের ছয় মাইলে দুটি যাত্রীবাহী যান একটু অপরটিকে অতিক্রম করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ও বাসে থাকা যাত্রীরা কমবেশী আহত হন।

ওসি জানান, থ্রি-হুইলারে অন্তত ছয়-সাতজন যাত্রী ছিল। তারা সবাই কম-বেশী আহত হয়েছেন। তবে তাদের মধ্যে দুই যাত্রীর অবস্থা বেশী গুরুতর। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, শেবাচিম হাসপাতালে কর্মরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সদস্য জয়নাল আবেদীন জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুনেছি আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২