সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ১২০ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শনিবার সকাল ১০টায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ বক্তব্য রাখেন। জাতীয় মৎস সপ্তাহ ২৩-২৯ জুলাই পর্যন্ত পালন করা হবে।
সভায় মৎস পালনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।























