সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নীলফামারীতে পাকা ঘর পেতে চলেছেন আরও ৩৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।আগামী ২১ জুলাই নীলফামারীতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আবারও ৩৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেতে চলেছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুজিববর্ষের ঘোষনার ঘর।সেই সাথে ওইদিন জেলার ডিমলা উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করার কথা রয়েছে।মঙ্গলবার(১৯জুলাই)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।জেলা প্রশাসক জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে জেলায় তৃতীয় পর্যায়ে মোট ১৫৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ০২ শতক জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একটি গৃহ নির্মাণের বরাদ্দ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী।সে বরাদ্দের তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২০৫ টি পরিবারকে মুজিববর্ষের এ ঘর দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ে(২য় ধাপে)বাকী ৩৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহারের ঘর প্রদান করবেন।সেই সাথে জেলার ডিমলা উপজেলায় প্রাথমিক হালনাগাদ প্রক্রিয়ায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকায় ডিমলাকে ” ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করা হবে। পরবর্তী হালনাগাদে যদি আরো কোনো ভূমিহীন ও গৃহহীন কাওকে পাওয়া যায় তাহলে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হক রাসেল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেক্টনিক ও অনলাইন নিউজ পোর্টাল মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে পাকা ঘর পেতে চলেছেন আরও ৩৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২