সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুর্ঘটনায় নিহত বান্ধবীকে রাস্তায় ফেলেই পালান ৩ বন্ধু, পদ্মা সেতুতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মদ্যপ অবস্থায় মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল ভ্রমণের সময় পথিমধ্যে হয় দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই মৃত্যু এক বান্ধবীর, আহত হন তিন যুবক ও তাদের সাথে থাকা অপর এক বান্ধবী। নিহত ও আহত বান্ধবীদের পাশে না থেকে মুমূর্ষু অবস্থায় রাস্তায় তাদের ফেলে মোটরসাইকেল নিয়ে পলায়ন করে ৩ যুবক।

পথিমধ্যে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা হয়ে সেতু পাড়ি দেবার চেষ্টাকালে নিষেধাজ্ঞা অমান্যের দায়ে পুলিশের কাছে আটক হয় তিনজনই। হাতে পায়ে কাটা-ছেঁড়া দেখে জিজ্ঞাসাবাদ করা হলেও দুর্ঘটনার বিষয়টি পুলিশের কাছে আড়াল করে তারা। নেয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানেই বাঁধে বিপত্তি, বেরিয়ে আসতে থাকে আসল ঘটনা। এরই মধ্যে দুর্ঘটনায় আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে এনেছিল হাইওয়ে পুলিশ। এক যুবককে দেখে চিনে ফেলে তার আহত বান্ধবী। জানান, তাদের ফেলে রেখে যাওয়া যুবক চিকিৎসার জন্য আসা ব্যক্তিই।

সোমবার (১৮ জুলাই) দিবাগত রাতে এমনই নাটকীয় কাণ্ড ঘটেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে। রাত ২টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ব্যারিকেডে ধাক্কা লেগে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন বৃষ্টি (২৭) নামের এক নারী। আহত হন জান্নাতুল ফেরদৌস (২২), এসএম আহসান রবি (২৯), মোশারফ হোসেন (৩২) ও সুমন (৩২)। দুই নারীর বাড়ি রাজধানীর বাড্ডা এলাকার শাহাজাদপুরে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত জান্নাতুলকে ঢাকায় রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আটক রয়েছেন এসএম এহসান রবি নামের পলায়নের চেষ্টাকারী ওই যুবক।

হাসাড়া হাইওয়ে থানার এসআই জহিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সপ্রেসওয়ে থেকে এক নিহত ও অপর এক আহত নারীকে উদ্ধার করি। এ সময় তাদের সাথে কোনো যানবাহন ছিল না। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ টোলপ্লাজা অতিক্রমের চেষ্টাকালে আটক হওয়া তিন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এক ব্যক্তির হাতপায়ে কাটাছেঁড়া ছিল। আহত নারী তাকে দেখে চিনে ফেলে।

তিনি আরও জানান, রাজধানী থেকে মোটরসাইকেলে করে কিছু যুবক বান্ধবীদের নিয়ে মাওয়ার অভিমুখে যাচ্ছিল। এর মধ্যে একটি মোটরসাইকেলে ওই দুই নারী ও যুবক আহসান ছিল। অন্যান্যরা আগে চলে যায়। পেছনে থাকা আহসানের গাড়িটি দ্রুতগতিতে সড়ক ব্যারিকেডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আহসান নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিয়া জানান, রাত ৩টার দিকে এক দুর্ঘটনায় আহত নারীকে হাসাড়া হাইওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। একই সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ৩ জন যুবককে হাসপাতালে নিয়ে আসে। আহত নারীকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্ঘটনায় নিহত বান্ধবীকে রাস্তায় ফেলেই পালান ৩ বন্ধু, পদ্মা সেতুতে আটক

আপডেট সময় : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২