সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পদ্মা সেতুতে নেতাকর্মীদের নিয়ে সেলফি তুললেন ছাত্রলীগ সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাড়ি থেকে নেমে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। যদিও পদ্মা সেতুতে দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ।

ঈদ উদযাপন করতে শনিবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান জয়। তার বাড়ি বরিশালে। তখনই ওই সেলফি তোলা হয়।

গত ২৩ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না। এমনকি সেতুটি পাড়ি দেওয়ার সময় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে নিষেধাজ্ঞা দেয় সেতু কর্তৃপক্ষ।

জয়ের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকেই। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাকিব হোসেনও ফেসবুকে এই ছবি শেয়ার করেছেন।

এ বিষয়ে রাকিব হোসেন সমকালকে বলেন, আমরা প্রথমবারের মতো পদ্মা সেতুতে গিয়েছিলাম। খুশি আর উত্তেজনার কারণে নিয়মের কথা মাথায় ছিল না। তবে সেখানে সেনাবাহিনীর লোক ছিল। তাদের সঙ্গে কথা বলেই আমরা নেমেছিলাম। নেমে অল্প সময়ের মধ্যে ছবি তুলে আমরা আবার গাড়িতে উঠে যাই।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিয়ম না মেনে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে শেয়ার করার এই ঘটনার সমালোচনা করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে নেতাকর্মীদের নিয়ে সেলফি তুললেন ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২