সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বছরে যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার শরণার্থীদের বিষয়ে এক সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি প্রতি বছর ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্মের তথ্য দিয়ে এই জনগোষ্ঠীর জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে পাঁচ বছর হল। অর্থাৎ এই পাঁচ বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শিশুর সংখ্যা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এতদিন একজন রোহিঙ্গা শিশু যে হারে রেশন পেত, একজন বয়স্ক রোহিঙ্গাও সে হারে রেশন পেত। তবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বয়স বিবেচনা করে রেশন দেওয়া হবে।’

রোহিঙ্গারা যাতে অবৈধভাবে পাসপোর্ট না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে ১১ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা আসে ২০১৭ সালে। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তারপর তা এগোয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বছরে যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২