সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সিইসি আউয়াল কট্টর আওয়ামী লীগার: বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল একজন ‘কট্টর আওয়ামী লীগার’ বলে মনে করছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘চরম বিতর্কিত সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় পছন্দের। যখনই কোনো সাংবিধানিক পদে নিয়োগের সময় এসেছে প্রতিটা ক্ষেত্রেই কাজী আউয়ালের নাম শেখ হাসিনা বিবেচনা করেছেন। তার কারণ হলো আউয়াল একজন কট্টর আওয়ামী লীগার। তার পুরো পরিবার আওয়ামী-বাকশালী রাজনীতির সাথে জড়িত।’

তিনি বলেন, কাজী হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যান্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব ছিলেন। এই পদে থেকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পাওয়ার নিয়ম না থাকলেও শেখ হাসিনার বিশেষ অনুগ্রহে সেটি লাভ করেন। আইন সচিব একটি বিচার বিভাগীয় পদ। এ কারণে পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ অবৈধ বলে রায় দেয়। কাজী হাবিবুল আউয়ালকে আইন সচিব নিয়োগ দেওয়ার পরই আদালতের বিচারকসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা তার অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল- বিচারকদের স্বার্থ রক্ষা না করা, বিচারকদের স্বতন্ত্র বেতন-ভাতা দিতে সরকারকে বাধা দেওয়াসহ যখন-তখন বিচারকদের বদলির মাধ্যমে হয়রানি করতেন হাবিবুল আউয়াল।’

তিনি বলেন, সরকারের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার প্রমাণ দিয়ে একের পর এক ধর্ম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দ্রুত পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন হাবিবুল আউয়াল। অবসরে যাওয়ার আগেই তার জন্য বিশেষ ব্যবস্থায় পিআরএল বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে তাকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ওই চুক্তির মেয়াদ আর শেষ হয় না। বছরের পর বছর বাড়তেই থাকে।

কাজী হাবিবুল আউয়াল এখন প্রভুভক্তির চরম পরাকাস্টা দেখানোর দৌড় শুরু করবেন বলেও এ সময় মন্তব্য করেন রিজভী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিইসি আউয়াল কট্টর আওয়ামী লীগার: বিএনপি

আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২