সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

২০২২ সালে ৪ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লক্ষ্যমাত্রা পূরণ করে কানাডা এ বছর চার লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দিয়েছে। অভিবাসনবিষয়ক মন্ত্রী সিন ফ্রেসা জানিয়েছেন, আগামী বছরের জন্য এ লক্ষ্যমাত্রা আরও বেশি। ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার জনকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি। সিন ফ্রেসা আরও বলেন, ‘গত বছর আমরা একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আমরা তা অর্জন করতে পেরেছি।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন সুবিধা বাড়িয়েছেন। এ-সংক্রান্ত একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন তিনি। কানাডার অভিবাসন নীতি অনুসারে প্রতি বছর দেশটির মোট নাগরিকের অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেওয়া হবে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার এই দেশটির অর্থনীতির চালিকাশক্তি মূলত অভিবাসীরা। তবে ২০২০ সালে এই স্থায়ী অভিবাসন সুবিধা কমে গিয়েছিল। সে বছর এক লাখ ৮৫ হাজার মানুষকে এ সুবিধা দেওয়া সম্ভব হয়। এর মূল কারণ ছিল করোনাভাইরাসের ফলে গত বছর দেশটির সীমান্ত অধিকাংশ সময়ই বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২২ সালে ৪ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

আপডেট সময় : ০৫:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১