সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফেসবুকে হাহা রিঅ্যাক্ট: যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সোশ্যাল মিডিয়ায় অন্যের পোস্টে ‘হাহা রিয়্যাক্ট’ দিয়ে থাকেন অনেকেই। কেউ মজা করেন, কেউ ইচ্ছে করেই হাসির ইমোজি দেন। বিশেষ করে বন্ধু-বান্ধবের ছবিতে ‘হাহা’ দেওয়া তো নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই ‘হাহা’ দিয়েই এবার বিপাকে পড়েছেন এক যুবক। প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকার। ভুক্তভোগীর নাম ওমপ্রকাশ ঠাকুর।

জানা যায়, গত ৯ ডিসেম্বর একই এলাকার জয়ন্ত সিং নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে ‘হাহা রিয়্যাক্ট’ দিয়েছিলেন ওমপ্রকাশ। এতেই বেজায় ক্ষেপে যান জয়ন্ত।

ওমপ্রকাশ পেশায় নাইটগার্ড। অভিযোগ, রোববার (১২ ডিসেম্বর) রাতে কাজে যাওয়ার সময় আড়িয়াদহের পাঠবাড়ি লাইন এলাকায় তাকে আটকে বেধড়ক মার মেরেছে জয়ন্তের দলবল। পরে আহত অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওমপ্রকাশকে। চিকিৎসরা জানিয়েছেন, তার ডান চোখের অবস্থা গুরুতর।

এ ঘটনায় ক্ষুব্ধ ওমপ্রকাশের স্বজনেরা। তারা বেলঘড়িয়া থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকাছাড়া। পুলিশ তদন্ত চালাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে হাহা রিঅ্যাক্ট: যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশী

আপডেট সময় : ০৩:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১