সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশ্বকাপ দল ঘোষণার ২০ মিনিটেই রশিদ খানের পদত্যাগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার ডেডলাইন দেয়া হয়েছে ১০ সেপ্টেম্বর। তবে বাংলাদেশসহ বেশিরভাগ দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। একই পথে হেঁটেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)।

কিন্তু তাদের এখন নতুন করে ভাবতে হবে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। কেননা দল ঘোষণার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। যার ফলে এখন নতুন করে অধিনায়ক বাছাই করতে হবে এসিবিকে। সেটিও কি না শুক্রবারের মধ্যেই।

বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল আফগানিস্তান। এর খানিক পর ১১টা ১১ মিনিটে টুইটারে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ।

এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্কোয়াড গঠনে তার কোনো মতামত না নেয়ার কথা। টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার রয়েছে আমার। কিন্তু এসিবি মিডিয়ায় ঘোষিত দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি।’

তিনি আরও লিখেন, ‘আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’

রশিদ অধিনায়কত্ব ছাড়লেও বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী এক দলই ঘোষণা করেছে এসিবি। এ দলে ফেরানো হয়েছে
অন্তত ৪ অভিজ্ঞ ক্রিকেটারকে। তারা হলেন তিন পেসার হামিদ হাসান, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

আগামী ২৫ অক্টোবর প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রা। তাদের গ্রুপে রয়েছে প্রথম রাউন্ড থেকে আসা দুই দল, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

এসিবি কর্তৃক ঘোষিত আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।

রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ দল ঘোষণার ২০ মিনিটেই রশিদ খানের পদত্যাগ।

আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১