সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা ২৫ মিনিটে শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন সকাল ১০টা ১৫ মিনিটে।

ছবি: সংগৃহীতশেখ হাসিনা কলকাতায় পৌঁছেন ১০টা ৪৫ মিনিটে। টেস্ট ভেন্যু ইডেনে ১২টা ১০ মিনিটে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ম্যাচে থাকতে পারছেন না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে দিবারাত্রির, গোলাপি বলে। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম দুই দল দিবারাত্রির টেস্ট খেলতে নামবে। ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী মাঠে গোলাপি বল ও কয়েন ম্যাচ রেফারির হাতে তুলে দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রথম সেশন মাঠে বসেই দেখবেন। মধ্যাহ্নভোজের পর সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ব্যানার্জির সঙ্গে। এরপর রাত ৮টায় শেখ হাসিনা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপডেট সময় : ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯