সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বড় বোনের মৃত্যু শোক সইতে না পেরে ছোট বোন রমিজ জান বিবিও মারা গেছেন।, আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ৩৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি::: বড় বোনের মৃত্যু শোক সইতে না পেরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের রমিজ জান বিবি (৭০) মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বড় বোন আছিয়া বিবির (৭৬) অসুস্থতার খবর পেয়ে বুধবার দুপুরে তার স্বামীর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকায় ছুটে যান ছোট বোন রমিজ জান বিবি। পরে তার চোখের সামনেই ওইদিন রাতে বড় বোন আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার সকালে ছোট বোন রমিজ জান বিবিও মারা গেছেন।

পরে রমিজ জানের লাশ বিকালে তার স্বামীর বাড়ি মধ্য চরমোন্তাজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিস উদ্দিন বলেন, বড় বোনের মৃত্যুশোকে ছোট বোনেরও মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় বোনের মৃত্যু শোক সইতে না পেরে ছোট বোন রমিজ জান বিবিও মারা গেছেন।, আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯