সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

ইসরায়েলের বিমান হামলায় হামাসের কমান্ডার নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এর আগে আল আকসায় মুসলিমদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় রকেট হামলা চালায় হামাস।

তার প্রতিক্রিয়াস্বরূপ সোমবার (১০ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সেনার মুখপাত্র জনাথন কংরিকাস বলেন, আমরা গাজার সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছি। আমরা তাদের সেনা পরিচালকদের টার্গেট করেছি।

হামাস বাহিনী সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, তাদের একজন কমান্ডার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় আরো নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রী। নিহতদের মধ্যে তিনজন শিশু ছিল।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসয়েলকে আল আকসায় ও জেরুজালেমের অন্য একটি পয়েন্টে ইসরায়েলের সৈন্যদের সরে দাঁড়ানোর আল্টিমেটাম দিয়েছিল। তারা সরে না যাওয়ায় হামাস রকেট হামলা চালায় এবং এর প্রতিক্রিয়াস্বরূপ ইসরায়েল বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসরায়েলের বিমান হামলায় হামাসের কমান্ডার নিহত।

আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১