সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মৃত্যুপুরী দিল্লি : সৎকারের জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
লেহতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে সম্প্রতি ফোন পায় দিল্লি পুলিশ। সেনাবাহিনীর ওই অফিসার দিল্লি পুলিশের কাছে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার শ্বশুরের দেহ সৎকারের অনুরোধ জানান। কারণ তিনি এত কম সময়ে দিল্লি আসতে পারছেন না। এর পর পিপিই পরে পুলিশ সদস্যরা সৎকার করেন সেই মরদেহ। খবর আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটির খবরে বলা হয়, কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের অনুরোধে দিল্লি পুলিশ দেহগুলো সৎকার করেছে।

ভারতের ওই রাজ্যের পুলিশ জানিয়েছে, যারা একা থাকেন বা যাদের পরিবারের লোক অনেক দূরে থাকেন তাদের কাছ থেকেই মূলত এসেছে এই অনুরোধগুলো। আবার নিজেরা করোনা আক্রান্ত হয়ে যেসব পরিবার তাদের স্বজনদের জন্য সৎকারের ব্যবস্থা করতে পারেননি, তারাও একই রকম অনুরোধ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত ১১ দিনে দিল্লিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া সেখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যাও প্রায় ১ লাখ বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃত্যুপুরী দিল্লি : সৎকারের জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন।

আপডেট সময় : ০৪:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১