সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পড়াশোনার খরচ চালাতে দেহব্যবসায় ঝুঁকছেন শিক্ষার্থীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাসে গত বছর থেকে বিশ্বের সবকিছু থমকে গেছে। এর ছাপ পড়েছে মানুষের জীবনযাত্রায়। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর অর্থনীতিতে ধস নেমেছে। মাঝে কিছুদিনের জন্য সবকিছু স্বাভাবিক হলেও আবার বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ফলে আবার লকডাউনের দিকে যাচ্ছে বিশ্ব। এতে অনিশ্চিত হয়ে পড়েছে কোটি মানুষের জীবনযাত্রা।

তবে এসবের মধ্যে ভয়াবহ এক খবর দিয়েছে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল। পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলছে, ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলোতে থাকা নারী শিক্ষার্থীরা দেহ ব্যবসার দিকে ঝুঁকছেন। মূলত তাদের পড়াশোনার খরচ চালাতেই তারা ওইসব পেশায় যেতে চাইছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বহির্বিশ্ব থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বড় দেশগুলোতে যাওয়া অধিকাংশ শিক্ষার্থী হোটেল-রেস্তোরাঁসহ অন্যান্য দোকানে কাজ করে তাদের পড়াশোনার খচর বহন করে। কিন্তু করোনার কারণে বড় বড় শহরগুলোর হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। ফলে তাদের আয়ও বন্ধ হয়ে গেছে।

এতে, ওইসব দেশে থাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজপড়ুয়া নারী শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধসহ নিজেদের খরচ চালাতে দেহ ব্যবসার দিকে ঝুঁকছেন। তারা দেহপসারিণীদের ইউনিয়ন ইংলিশ কালেকটিভ অব প্রস্টিটিউটস (ইসিপি) হেল্পলাইনে যোগাযোগ করে সম্ভ্রম নিয়ে ব্যবসা করার কথা জানাচ্ছেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব শিক্ষার্থীকে সহায়তার আহ্বান জানিয়েছে দেহপসারিণীদের ইউনিয়ন ইংলিশ কালেকটিভ অব প্রস্টিটিউটস (ইসিপি)। তারা জানিয়েছে, নতুন করে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এমন শিক্ষার্থীর সংখ্যা এরইমধ্যে এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।
ইসিপির মুখপাত্র লরা ওয়াটসনের বরাত দিয়ে ব্রিটেনের ওই পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসিপি গ্রুপে যেসব নারী শিক্ষার্থী যুক্ত হয়েছেন তারা ৩০ হাজার পাউন্ড ঋণ পরিশোধ করতে এ পেশায় এসেছেন। এমনকি, অনেক শিক্ষার্থী নিজের নগ্ন ছবি বিভিন্ন সাইটে বিক্রি করছেন।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ইসিপি। তখন থেকেই তারা যৌনকর্মীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে, তাদের অধিকার ও নিরাপত্তা উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পড়াশোনার খরচ চালাতে দেহব্যবসায় ঝুঁকছেন শিক্ষার্থীরা।

আপডেট সময় : ০৫:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১