সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। প্রতি কেজিতে পেড়েছে ৪/৫ টাকা করে। লকডাউনের দ্বিতীয় দিন বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, স্থান ভেদে পণ্যের দাম কমবেশি দরে বিক্রি হয়েছে। কোথাও আলু ২০ টাকা কেজিতে আবার কোথাও ২২ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কাঁচা মরিচের কেজি কোথাও ৩০ আবার কোথাও ৪০, টমেটো ১৫ থেকে ২০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, সীম ৬০ থেকে ৬৫ টাকা, মিষ্টি লাউ ৫০ থেকে ১শ’ টাকা, কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ধরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন থেকে পেঁয়াজের দামও আরেক দফা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজার গুলোতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪-৫ টাকা।
বন্দরবাজার করতে আসা এক ক্রেতা জানান, লকডাউনের প্রথম দিনেই মাছের বাজার অত্যন্ত ছড়া ছিল। অন্যান্য দিনের ন্যায় মাছের আমদানি কম থাকায় লকডাউনের দ্বিতীয় দিনে চড়া দামে বিক্রি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, নগরীর মদীনা মার্কেট এলাকার কাঁচাবাজারের ব্যবসায়ী হিমেল জানান, পণ্য সরবরাহ কম থাকায় সবজির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। লকডাউন কঠোর হলে সকল পণ্যের দাম আরেক দফা বাড়তে পারে বলেও উল্লেখ করেন ওই ব্যবসায়ী।
হবিগঞ্জের নবীগঞ্জের বাসিন্দা ফেরিওয়ালা শফিক জানান, তিনি শাক-সবজি ফেরি করে কোন রকম জীবিকা নির্বাহ করেন। লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নামার আশঙ্কা তার। ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি সহযোগিতা দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম।

আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১