সংবাদ শিরোনাম ::
জাতীয় ভোটার দিবস পালিত বরিশালের আগৈলঝাড়ায়। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৩২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃমিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবুল হাশেম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম চাঁন, নির্বাচন অফিসের সহকারী মোক্তার হোসেনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে নতুন স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।


























