ঝালকাঠিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে

, ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল। এ উপলক্ষে শনিবার (২জানুয়ারি) সকাল ১০ টায় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খানের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য মনিরুল ইসলাম নুপুর, এনামুল হক এলিন, শামীম তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি র্যালী বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
এ সময় বক্তারা বলেন- সারা দেশে দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবী জানান বক্তারা।























