ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ না দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন । আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৩২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস কর্তৃক সাম্প্রতিক সময়ে বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ না দেওয়া ও ভূমি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টির মাধ্যমে বাঙ্গালী ভূমি ক্রেতাদের হয়রানি করা এবং বৈষম্যমূলক আচরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অস্থির পরিবেশ সৃষ্টি করার ষড়যন্ত্রের প্রতিবাদে তীব্র নিন্দা ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে দ্রুত সময়ের মধ্যে খাগড়াছড়ি থেকে প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।

সংগঠনটির জেলা কমিটির সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে ২৭ অক্টোবর রবিবার খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, মোঃ জালাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সম্পাদক শামীম হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল আলম রনি, দীঘিনালা আহবায়ক মোঃ আলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস খাগড়াছড়িতে দায়িত্ব নেবার পর থেকেই বিভিন্ন ভাবে নানা রকম জটিলতার কথা বলে বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ দিচ্ছেন না। এমনকি ভূমি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টির মাধ্যমে বাঙ্গালী ভূমি ক্রেতাদের পাহাড়ে ভূমি ক্রয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বক্তারা অবিলম্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে এই বৈষম্য ও হয়রানীমূলক কার্যক্রম থেকে সরে আসার আহবান জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক পাহাড়ে সন্তু লারমা ও প্রসীত বিকাশ খীসার ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই বাঙ্গালীদের সাথে এমন আচরণ করছেন উল্লেখ করে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী বুধবারের মধ্যে অনতিবিলম্বে স্থায়ী বাসিন্দা সনদ প্রদানের আবেদনের সময়সীমা বাড়ানোসহ হেডম্যান সনদের নামে হয়রানী করা বন্ধ না হলে আগামী বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে সকালে চেঙ্গী স্কয়ার হতে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ না দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন । আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯