সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আর কতটা পথ হাঁটলে মিলবে তার সঙ্গিনী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বন বিভাগের কর্মকর্তারা পুরুষ বাঘটিকে ‘ওয়াকার’ নামে ডাকেন
বন বিভাগের কর্মকর্তারা পুরুষ বাঘটিকে ‘ওয়াকার’ নামে ডাকেনছবি: বিবিসির সৌজন্যে
ভারতে ‘সঙ্গিনীর’ খোঁজে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি বাঘ। তবুও তার সঙ্গিনী জোটেনি। আজ বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতে কোনো বাঘের এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয়টি একটি রেকর্ড। এখন বাঘটি মহারাষ্ট্রের একটি অভয়ারণ্যে আছে। সেখানে সে একা, একজন সঙ্গিনীর অপেক্ষায় আছে।

বন বিভাগের কর্মকর্তারা এই পুরুষ বাঘটিকে ‘ওয়াকার’ নামে ডাকেন। তার বয়স এখন সাড়ে তিন বছর।

বাঘটি মহারাষ্ট্রের একটি অভয়ারণ্যে ছিল। গত বছরের জুনে সেখান থেকে বেরিয়ে পড়ে সে।

তখন বন্য প্রাণী বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, বাঘটি সম্ভবত শিকার, উপযুক্ত বাসস্থান বা সঙ্গিনীর খোঁজে মহারাষ্ট্রের ওই অভয়ারণ্য থেকে বেরিয়ে পড়েছে।

বাঘটির গলায় রেডিও কলার লাগানো ছিল। এই রেডিও কলারের তথ্য অনুযায়ী, ৯ মাসে বাঘটি প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই সময়ে সে মহারাষ্ট্রের সাতটি জেলা ও পাশের তেলেঙ্গানা রাজ্য ঘুরেছে।

গত মার্চ মাসে বাঘটি মহারাষ্ট্রের আরেকটি অভয়ারণ্যে বসতি গড়ে। এ বছরের এপ্রিলে তার গলার রেডিও কলার খুলে নেওয়া হয়।

মহারাষ্ট্রের জ্যেষ্ঠ বন কর্মকর্তা নিতিন কাকোদকর বলেন, বাঘটির উপযুক্ত বাসস্থানের সমস্যা নেই। তার শিকারও আছে যথেষ্ট।

বন কর্মকর্তারা বলছেন, বাঘটি এখন মহারাষ্ট্রের যে অভয়ারণ্যে আছে, সেখানে সে-ই একমাত্র বাঘ। তার জন্য এই অভয়ারণ্যে কোনো বাঘিনীকে আনা যায় কি না, তা নিয়ে তাঁরা ভাবছেন। তবে কাজটি সহজ নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর কতটা পথ হাঁটলে মিলবে তার সঙ্গিনী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০