সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শেবাচিম হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মারধর ও নির্যাতনের অভিযোগ এনে বৃহস্পতিবার মামলাটি করেন তিনি। এতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পাণ্ডে, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কলেজের শিক্ষার্থী অভির নাম উল্লেখ এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে খোঁজ নিতে থানায় যান হাসপাতালের পরিচালক ডা. মো বাকির হোসেন। সঙ্গে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন।

এসময় হাসপাতালের পরিচালক বলেন, এই পরিস্থিতিতে আইনগত করনীয় নির্ধারণ করতে থানায় যান তিনি।

এদিকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নূর ইসলাম দিপু জানান, মামলার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।

এর আগে গত ২০ অক্টোবর হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্ট্রার মাসুদ খানকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর মাসুদ খানের বিরুদ্ধে হাসপাতাল পরিচালকের কাছে অভিযোগ দেয় ইন্টার্ন চিকিৎসকরা। এরপর মাসুদ খানের শাস্তি ও তার কমিশন বাণিজ্য বন্ধের দাবিতে বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগের গেট আটকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। আড়াই ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেবাচিম হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০