সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শখের বসে কাগুজে নোট সংগ্রহ করেন বানারীপাড়ার আবদুস সালাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ পৃথিবীতে মানুষ যেমন বিচিত্র তেমনি তার শখও বিচিত্র। কথায় আছে-‘শখের তোলা আশি টাকা’। সাধারণ মুচি থেকে শুরু করে রাজা-বাদশাদেরও অদ্ভুত শখের নানা ইতিহাস রয়েছে। কারো শখ ধাতব কয়েন সংগ্রহ, কেউ বা কাগজের নোট, কারো ঘড়ি সংগ্রহ,কেউ বা ডাকটিকিট, কারো অটোগ্রাফ সংগ্রহ কেউ বা ফটোগ্রাফ। এ রকমই একজন বানারীপাড়া বন্দর বাজারের ‘কাওসার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের স্বত্বাধিকারি আবদুস সালাম। তার শখ কাগজের নোট সংগ্রহ করা। তাইতো তিনি দোকানের টেবিলের গ্লাসের নিচে বিভিন্ন সময়ের দুর্লভ কিছু দেশি-বিদেশি কাগুজে নোট সংগ্রহ করে রেখেছেন যা সত্যিই সকল মানুষের বিমুগ্ধ দৃষ্টি কাড়ছে। এখানে তার সংগ্রহে ১ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার নোটও রয়েছে। তার ক্ষুদ্র সংগ্রহশালায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড,সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, চীন ও জাপানসহ বিশ্বের নানা দেশের একাধিক কাগুজে নোট রয়েছে। আবদুস সালাম জানান, উত্তরকুল পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছড়াকার ফকির হুমায়ুন কবিরের ডাকটিকিট সংগ্রহ দেখে কাগজের নোট সংগ্রহে অনুপ্রাণিত হই। জায়গার অভাবে এখানে বেশি নোট রাখা সম্ভব হচ্ছে না। আগামীতে বৃহৎ আকারে ধাতব কয়েনসহ বেশি পরিমাণে নোট সংগ্রহের ইচ্ছা রয়েছে তার। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শখের বসে কাগুজে নোট সংগ্রহ করেন বানারীপাড়ার আবদুস সালাম।

আপডেট সময় : ১০:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০