সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

শিশু সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হলো চালক ও একই পরিবারের ৫ জন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে।

লাশবাহী এ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান ও এমএম পরিবহন কোম্পানির একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং বাকি চারজন পুরুষ। একই পরিবারের নিহত সকলের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে। নিহতদের পরিবার সুত্রে জানাগেছে, নবগ্রাম ইউনিয়নের পরমহল সড়ক মোড় এলাকার রাঢী বাড়ির মৃত সিরাজুল ইসলামের দুই সন্তান আরিফুর রহমান ও আব্দুল কাইউম তারেক ঢাকা উইনডে ওয়াশিং কোম্পানীতে চাকুরী করতো। আরিফের ৫ দিনের নবজাতক শিশু বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যায়। নবজাতকের লাশ নিয়ে বেসরকারী এ্যম্বুলেন্স যোগে আরিফ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঝালকাঠি আসার পথে বিকেলে ঢাকা বরিশাল মহা সড়কে উজিরপুর এলাকায় আসলে বরিশালের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সে থাকা আরিফ (৩৫) তার ছোট ভাই তারেক (২৫), মা কহিনুর বেগম (৬৫) ছোট বোন শিউলি বেগম (৩০) শ্যালক নজরুল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গাড়িচাল নিহত হয়েছে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আলমগীর; তার বাড়ি কুমিল্লা।

তারা রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠি ফিরছিলেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘এ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। এ্যাম্বুলেন্সটিতে মৃতদেহ ও চালক সহ মোট ৭ জন ছিলেন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার্ড ভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ড ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ ৬ যাত্রীর। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই এ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হয়

অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়। ঘন্টা খানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নিহতদের বাড়িতে শোকের মাতম বইছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০