সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

এসি থেকে মসজিদে বিস্ফোরণ হয়নি: তদন্ত কমিটির প্রধান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদের ৬টি এসির একটিও বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, মসজিদের ৬টি শীতাতপ যন্ত্রের (এসি) একটিও বিস্ফোরিত হয়নি। এ থেকে ধারণা করা যায়, গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে মসজিদের ভেতরের এসি পুড়ে গেছে।

এগুলো কিন্তু বিস্ফোরিত হয়নি। এসির বাইরের বক্সও অক্ষত আছে।
রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে এ পর্যন্ত ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে গুরুতর আহত অবস্থায় ১৩ জন ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন। আহতদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসি থেকে মসজিদে বিস্ফোরণ হয়নি: তদন্ত কমিটির প্রধান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০