সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভুয়া ডাক্তার, নার্স ও হাসপাতালের খোঁজ নিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিলেটে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলোতে কর্মরত ডাক্তার, নার্স, টেকনশিয়ানগণ প্রকৃত সনদধারী কিনা, সে বিষয়ে খোঁজ নিতে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে প্রেরণ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসককে লেখা চিঠির শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাকালে সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ কাজ করছেন, তাদেরকে অভিনন্দন জানান।

মন্ত্রী চিঠিতে লিখেছেন, অতি সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের কয়েকটি স্বাস্থ্য সেবা নামধারী প্রতিষ্ঠান করোনা চিকিৎসার নামে বিভিন্ন ধরনের ভুয়া টেস্ট রিপোর্টের মাধ্যমে জনগণকে প্রতারিত করছে।

আবার অনেকে রোগীদের নিকট অনেক বেশি অর্থ আদায় করছে।

ফলে স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের মনে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনি সরকারকেও বিব্রত হতে হচ্ছে। এ কারণে এ বিষয়ে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
ড. মোমেন উল্লেখ করেন, সিলেট জেলা ও মহানগরের যে সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে, সেগুলো অনুমোদিত কিনা, এ সকল প্রতিষ্ঠানে নিয়োজিত ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান প্রকৃত সনদধারী কিনা বা তাদের পেশা পরিচালনা করার অনুমোদন আছে কিনা, এ সকল বিষয়সমূহ অনুসন্ধান জরুরি।

সেই সাথে এ সকল প্রতিষ্ঠান থেকে প্রদেয় চিকিৎসা সেবার বিপরীতে যে অর্থ গ্রহণ করা হচ্ছে, তা গ্রহণযোগ্য কিনা এ বিষয়গুলো নিশ্চিত করা এখন সময়ের দাবি।
যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া ডাক্তার, নার্স ও হাসপাতালের খোঁজ নিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০