সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

কীর্তনখোলা লঞ্চে সহকর্মীর বটির কোপে বাবুর্চি খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৫২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে রাখা এম ভি কীর্তনখোলা নামে একটি লঞ্চে সহকর্মীর বটির কোপে রুবেল নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ও হামলাকারী দু’জনই লঞ্চটির কর্মচারী ও বাবুর্চি পদে কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লঞ্চের রান্নাঘরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বাবুর্চি রুবেল ও ইয়ামিন। এসময় ইয়ামিন রুবেলকে ঘুষি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিন তার হাতে থাকা বটি দিয়ে রুবেলকে কোপ দেন। পরে রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কীর্তনখোলা লঞ্চের নিচতলায় রান্নাঘরে দুই বাবুর্চির মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে একজন অপরজনকে বটি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রুবেল নামে এক বাবুর্চি মারা যান।

এদিকে, এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কীর্তনখোলা লঞ্চে সহকর্মীর বটির কোপে বাবুর্চি খুন

আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯