সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ঘোড়াঘাটে দীর্ঘ দিন ধরে স্যানিটারি ইন্সপেক্টর নেই, জনস্বাস্থ্য কার্যক্রম ব্যাহত, স‌্যানিটেশন তদারকি নেই, দ্রুত পদায়ণের দাবী ​ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক

শিশু হত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর সাজা পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু হত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর সাজা পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘শিশু নির্যাতন বা হত্যা করছেন তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

গত রবিবার সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে বীভৎসভাবে হত্যা করা হয়। তুহিনের এই হত্যাকাণ্ডে তার বাবা আবদুল বছির, চাচা আবদুল মছব্বির ও প্রতিবেশী জমসের আলীর নাম উঠে আসে। আর এই ঘটনায় তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ঘটনার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের অন্যায়-অবিচার কখনোই বরদাস্ত করা হবে না। আজকে যারা এই ধরনের শিশু নির্যাতন বা হত্যা করছেন তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমরা চাই আমাদের আর কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়। প্রতিটা শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আর প্রতিটা শিুর জীবন যেন অর্থবহ হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। শিশু যেন ঝুঁকিপূর্ণ কাজ না করে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু হত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর সাজা পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯