সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সিদ্দিকের সঙ্গে আর সংসার করতে চান না তার স্ত্রী মিম। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ ৩২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ
অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রেমের টানে স্পেনের প্রবাস জীবন ছেড়ে এসেছিলেন মারিয়া মিম। পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। তাদের আলোকিত করেছে এক পুত্রসন্তান আরশ।

তাদের সোনার সংসারে হঠাৎ বেজেছে ভাঙনের বিষাদ সুর। স্বামী সিদ্দিকের সংঙ্গে আর সংসার করতে চান না বলে গণমাধ্যমের কাছে জানিয়েছেন মারিয়া মিম। স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মিডিয়ায় কাজ করতে দিতে চান না বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার সিদ্দিকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে বলে অভিযোগ তুলেছেন মিম।

মারিয়া মিম বলেন, ‘বিয়ের পর প্রথম বছর আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিলো। কিন্তু আমার সন্তান হবার পর কেমন যেনো বদলে যেতে থাকে সে। অনেক রকম কথা শুনতে পাই আমি। আমার কাছে প্রমাণ আছে একাধিক মেয়ের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে প্রায় সারারাত বাইরে কাটিয়ে বাসায় ফিরতো। বাসায় ফিরে ছেলের ঘুম ভাঙাতো। আমাকে সে মোটেও সময় দিতো না। বাইরেই যখন তার এতো কাজ তাহলে তো স্ত্রীর কোনো দরকার নেই।’

মিম আরও বলেন, ‘আমাকে মারধর করতো সিদ্দিক। আমার মোবাইল ফোন কেড়ে রেখে দিতো। অনেক দিন আমি মানিয়ে নিয়ে তার সঙ্গে থেকেছি। আমি আর ওর সাথে থাকতে চাই না। ওর সঙ্গে মতে মিলছে না। সেও আমাকে চায় না, চায় ওর বাচ্চার মাকে।’

এ বিষয়ে সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমারও বলার অনেক কিছু আছে। যেহেতু বর্তমানেও মিম আমার স্ত্রী। তাই বেশি কিছু বলতে চাই না। সবাই জানে আমি কেমন? হুট করে বিয়ের ৮ বছর পর ওর মাথায় মডেলিং করার ভুত চাপলো কেন বুঝছি না। আমি চাই নিজের ভুল বুঝে সে ফিরে আসুক, ছেলের দিকে তাকিয়ে হলেও সংসারে মনোযোগী হোক।’

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিদ্দিকের সঙ্গে আর সংসার করতে চান না তার স্ত্রী মিম। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯