সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দুই ঘণ্টার ব্যবধানে মা ভাইকে হারালেন নিজাম উদ্দিন হাজারী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দুই ঘণ্টার ব্যবধানে ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর মা দেলাফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় মা দেলাফরোজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে দেলাফরোজ বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাজধানী ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী।
এর আগে শনিবার (২৩ মে) রাতে বুকে ব্যথা অনুভব করলে নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। শহরের মাস্টারপাড়ায় লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে মা-ছেলের দাফন সম্পন্ন হবে।
এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকের ছায়া নেমে এসেছে ফেনীর রাজনৈতকি অঙ্গনেও।
এমপি নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, তাদের মরদেহ ঢাকা থেকে ফেনীতে আনা হচ্ছে। পরে পরিবারের সঙ্গে কথা বলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ঘণ্টার ব্যবধানে মা ভাইকে হারালেন নিজাম উদ্দিন হাজারী।

আপডেট সময় : ০৮:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০