সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্নের উত্তরসূরি। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।
তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে কেউ দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব আনিসুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদ জানানো এবং রাজনৈতিক ঐক্য ও জনসচেতনতা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬