সংবাদ শিরোনাম ::
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন
মোঃ রাজু আহমেদ কালকিনি মাদারীপুর
- আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চান, তাঁর কর্মী হিসেবে আমরাও সেভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



















