ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করার ঘোষণা দেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একটি মহল সুদূরপ্রসারী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো পাঁয়তারা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৈহিদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুমন মণ্ডল, সাবেক ছাত্রদল নেতা ছাকি, শাহরিয়ার সোহেলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে, বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।























