সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ভাচুর্য়ালি উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান তেঁতুলিয়ায় পরিচালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার রাখতে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইনের নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের গোবরা নদী ব্রিজের উভয় পাশ এবং মহানন্দা শিশু পার্কে পরিচালিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তেঁতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খালিদ সাইফুল্লাহ এবং আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয় এর জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি, ছাদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের পাত্র কিংবা ড্রেনে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তার ঘটায়, তাই নিয়মিত পরিষ্কারের মাধ্যমে এসব স্থান ঝুঁকিমুক্ত রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৩:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬