সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চুয়াডাঙ্গার হাসাদহে এমপি আমির হামজার শ্যালক ও চালককে মারধরের ঘটনায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার হাসাদহে কুষ্টিয়ার- ৩ আসনের এমপি আমির হামজার শ্যালক ও চালককে মারধরের ঘটনায় জীবননগর থানায়
মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন সোমবার রাতে তিন জনের নাম উল্লেখসহ আরও ১/২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে জীবননগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে হামলা, মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির বিষয় উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. আবু বক্কর সিদ্দিক (২৬)। তিনি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজার ব্যক্তিগত সহকারী (এপিএস) এবং তার শ্যালক।মামলায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারপাড়ার মোস্তাক হোসেন, হাসাদাহ গ্রামের রিমন হোসেন এবং পুরন্দরপুর গ্রামের মাশরুল মুহিবের নাম উল্লেখ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, সংসদ সদস্য আমির হামজা পৃথক একটি গাড়িতে ছিলেন। অন্যদিকে তার স্ত্রী, দুই সন্তান এবং শ্যালক আবু বক্কর সিদ্দিক একই গাড়িতে করে ঝিনাইদহের মহেশপুর থেকে কর্মসূচি শেষে জীবননগরে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের প্রধান সড়কে ওঠার সংযোগস্থলে একটি ইজিবাইক রাস্তার মুখে দাঁড়িয়ে থাকায় তাদের গাড়ির গতি থেমে যায়।
বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো হয়নি। পরে গাড়িচালক সাদ্দাম হোসেন নিচে নেমে ইজিবাইক চালককে গাড়ি সরিয়ে নিতে বললে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে আবু বক্কর সিদ্দিক গাড়ি থেকে নেমে ইজিবাইক চালককে চলে যেতে অনুরোধ করেন। এ সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হয়ে তাদের পথরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোস্তাক হোসেন প্রথমে বাদীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে রিমন হোসেন তাঁর বাম চোখের নিচে ঘুষি মারেন এবং মাশরুল মুহিব নাকের ওপর আঘাত করেন। একপর্যায়ে অভিযুক্তরা দলবদ্ধভাবে আবু বক্কর সিদ্দিক ও গাড়িচালক সাদ্দাম হোসেনকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগে বলা হয়েছে।আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় গাড়িতে থাকা সংসদ সদস্য আমির হামজার স্ত্রী নিজের পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্তরা তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন।অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর পেছনে থাকা সংসদ সদস্য আমির হামজার গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যায়। ঘটনার পর আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনার সাক্ষী হিসেবে সংসদ সদস্যের স্ত্রী তামান্না সুলতানা তানি, মনিরা সুলতানা সনি এবং ইমরান হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনাটি অনেক স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করা হয়েছে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার হাসাদহে এমপি আমির হামজার শ্যালক ও চালককে মারধরের ঘটনায় মামলা

আপডেট সময় : ১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬