সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় সেনা হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও স্বজনরা বলছেন, ‘যুবককে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ’ এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হেফাজতে মৃত্যু হওয়া যুবকের নাম রাসেল কাজী (৩৩)।

তিনি কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর (১ নম্বর ওয়ার্ড) গ্রামের বাসিন্দা এবং আলাম কাজীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার ভোর ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সেনাক্যাম্প থেকে আসা সেনা সদস্যরা রাসেল কাজীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ করা হয়, তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় নির্মমভাবে নির্যাতন করা হয়। এ সময় রাসেলের মুখে গামছা গুঁজে রাখা হয়, যাতে তিনি চিৎকার করতে না পারেন।

পরে তাকে টানতে টানতে পাশের চান মিয়া কাজীর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেসহ আশপাশের আরও কয়েকটি স্থানে দফায় দফায় নির্যাতন চালানো হয়। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে মুলাদী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সেনা হেফাজতেই তার চিকিৎসা করা হয়। পরিবার থেকে বলা হয়েছে, ঘটনার দিনগত রাত ১টার দিকে সেনাবাহিনীর এক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে জানান, রাসেল মারা গেছে, দ্রুত যেন তার লাশ নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অংশ নেন নিহতের বাবা আলাম কাজী, মা ছলেহা বিবি, ভাই কাসেম কাজী, হাশেম কাজী, সোহাগ কাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈ‌রি হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু

আপডেট সময় : ০১:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬