সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বারপাইকেরগড় গ্রামে আব্দুল করিম এর সঞ্চালনায় উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর গ্রামের বাসিন্দাসহ স্বার্থসংশ্লিষ্ট জায়গায় বসবাসরত বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি ও বাসিন্দাদের অধিকার সংরক্ষণে একসাথে কাজ করার আহ্বান জানান আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।
অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তবে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক এ কথা বলেন।
অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, এবি পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক জালাল উদ্দীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং সিংড়া ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে খোদাদাতপুর গ্রামের সরফরাজ আহমেদ দুলাল, বারপাইকেরগড় গ্রামের খাদেম আলী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই পাঁচ গ্রামের জমিতে বসবাসরত সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসন জনগণের পাশে না থেকে এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) এর পক্ষাবলম্বন করছে, যা জনগণের স্বার্থবিরোধী। বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, “জনগণের বিরুদ্ধে নয়, জনগণের পাশে দাঁড়ান। এমএফআরও নামক কোন সংগঠন নয়, জনগণের পক্ষে থেকে সহযোগিতা করুন।”

উক্ত সভায় উপস্থিত সবাই মত দেন, ঐক্যবদ্ধ থাকলেই সব গ্রামের মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব। এ সময় পাঁচ গ্রামের বাসিন্দা সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান

আপডেট সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫