সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নেপথ্যে চাল বিতরণে অনিয়মঃ বাবুগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি।

২১ আগস্ট দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দেহেরগতি ইউনিয়ন বিএনপির আওতাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিতভাবে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে, উক্ত কারণ দর্শানোর নোটিশে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ না থাকলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—গত ২০ আগস্ট (মঙ্গলবার) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠে।

ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত ডিলার, যিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, তিনি চাল বিতরণের সময় ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেনকে ৩০ কেজির স্থলে এক কেজি করে কম দেওয়ার মৌখিক নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে একজন নারী উপকারভোগী সরাসরি প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই নারী ক্ষোভের বশে বিএনপি নেতা মোক্তার হোসেনকে জুতা দিয়ে আঘাত করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দেয়।

ফলে, ঘটনাটিকে কেন্দ্র করেই দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোক্তার হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমি মনে করি চাল বিতরণের ঝামেলা নিয়েই আমাকে এই পদ স্থগিতের নোটিশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেপথ্যে চাল বিতরণে অনিয়মঃ বাবুগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫